হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ এ তথ্য জানান। তিনি জানান, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের মোট ৩৭টি ইউনিট কাজ করছে। শনিবার বিকেল ৫টার দিকে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম।
তিনি বলেন, বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আমাদের কাছে আসেনি। দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আরও ইউনিট যোগ হয়ে এখন মোট ৩৭টি ইউনিট কাজ করছে বলেও জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য।
শাহজালালের কার্গো ভিলেজের আগুন অনেকটা নিয়ন্ত্রণে
প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬, ০৩:০০ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
জিয়া পরিষদের উদ্যোগে নেওয়াজ হালিমা আরলী সংবর্ধিত
সার্বিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করবে এই বইটি: পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের আলোচনা সভা
আদমদীঘিতে ডিগ্রী কলেজে গণিত ও বিজ্ঞান ক্লাবের উদ্ধোধন
স্মৃতি- বিস্মৃতি : থার্ড ডিভিশনে ম্যাট্রিক -- হাসান মীর
শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের আওয়ামী নেতৃবৃন্দ
‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর উদ্যোগে টাঙ্গাইলে কম্বল বিতরণ
যারা অপরাধের সাথে যুক্ত নয় নিরপরাধ ব্যক্তিকে চার্জশিটভুক্ত করবেন না
