এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
“কাউকে পেছনে ফেলে নয়, আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান ” এই মূলসুর নিয়ে নওগাঁর পত্নীতলায় উরাঁও দিবস উপলক্ষে উরাঁও দিবসের গুরুত্ব, আলোচনা সভা এবং আদিবাসীদের নিজস্ব কৃষ্টি কালচারের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৩ অক্টোবর) সকালে আদিবাসী কালচার সেন্টারে পত্নীতলা উপজেলা আদিবাসী জনগোষ্ঠীর আয়োজন ও কারিতাস বাংলাদেশ এর সহযোগিতায় উরাঁ দিবস উদযাপন কমিটির সভাপতি যতিন টপ্যর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও রুমানা আফরোজ। অনুষ্ঠানের উদ্বোধন করেন নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী।
আলোচক ছিলেন বাংলাদেশ উরাঁও রিসোর্স ডেভলপমেন্ট এ্যাসোসিয়েশন (বড়দা) পত্নীতলা শাখার সদস্য সুধির তির্কী এবং চাঁদপুর ধর্ম পল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার সুবল কুজুর।
এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম স্বপন। পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী, সমাজ সেবা অফিসার সুলতান আহমেদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, আদিবাসী যুব পরিষদ, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক নরেন পাহান প্রমূখ।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
পত্নীতলায় উরাঁও দিবস উপলক্ষে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৬:৩০ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
‘Sheikh Russel Day’ observed in Washington DC
শিক্ষকতার পাশাপাশি ড্রাগন চাষে লাখপতি নোয়াখালীর শিক্ষক
বগুড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড বিতরণ
রেজা-মাসুদদের সাথে ফোবানার কোনো সম্পর্ক নেই
শেখ ইশতিয়াক প্রয়াণ দিবস ৩০ সেপ্টেম্বর ২০২২
দুপচাঁচিয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৫শ’ পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ
ঢালিউড ফিল্ম এন্ড মিউজিক এওয়ার্ডস বিতরন ১৬ অক্টোবর
যেভাবে রক্ষা পেয়েছিলাম -- আবু তাহের খোকন
