মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে নওগাঁ জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য প্যারেড ও কুচকাওয়াজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্যারেড ও কুচকাওয়াজ উপভোগ করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং নওগাঁ জেলার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। (১৬ ডিসেম্বর মঙ্গলবার ) সকাল থেকে নওগাঁ জেলা স্টেডিয়াম উৎসবমুখর পরিবেশে সাজানো হয়।
জেলা পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইডস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সুসংগঠিতভাবে প্যারেড ও কুচকাওয়াজে অংশগ্রহণ করে। প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার ও জেলা প্রশাসক বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ী দল ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় তাঁরা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিজয়ের চেতনা ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
নওগাঁয় মহান বিজয় দিবস উদযাপন
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৮ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
নওগার সাপাহারের জবই বিলে ২৫তম মৎস্য আহরণ শুরু
চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদযাপন
রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের নতুন কো-অর্ডিনেটর দায়িত্ব গ্রহণ করলেন- ফাদার নিখিল এ. গমেজ
বগুড়ার আদমদীঘিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত
রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট -২০২৫ এর শুভ উদ্বোধন
করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ স্বৈচারের আমলে ডিজিটার পার্ক তৈরী করেছে সেগুলো কাজ হয় না, বন্ধ হয়ে আছে-তারেক রহমান
বগুড়া-৬ সদরে তারেক রহমান ও ৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন
