সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ফেনী-র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী (০১ জানুয়ারি ২০২৬) উপলক্ষ্যে আজ ০২ জানুয়ারি ২০২৬ শুক্রবার বাদ মাগরিব হাসপাতালের সম্মেলন কক্ষে কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সম্মানিত হাফেজগন কোরআন খতম করেন। মিলাদ পরিচালনা করেন এই প্রতিষ্ঠানের ইমাম মাওলানা মুহিবুল্লাহ। এরপর দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কার্যকরী কমিটির সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মদ লিয়াকত আলী ভূঁঞা। মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে স্মৃতিচারণ করেন প্রতিষ্ঠাতা সদস্য জনাব আলাল উদ্দিন আলালসহ উপস্থিত সদস্যবৃন্দ।
এছাড়া দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন ফাউন্ডেশন কার্যকরী কমিটির সহ-সভাপতি মোঃ নাছির উদ্দিন (তসলিম), এডভোকেট মোঃ নুরুল আমিন খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল ইসলাম ভূইয়া, জনসংযোগ সম্পাদক ডাঃ নুর মোহাম্মদ, যুগ্ম কোষাধ্যক্ষ শাহরিয়ার হায়দার চৌধুরী, কার্যকরী কাউন্সিল সদস্য জনাব গোলাম সরওয়ার, এডভোকেট মোহাম্মদ সহিদ উল্লা চৌধুরী, জনাব নুর নবী চৌধুরী (বাবুল), জনাব মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, মাওলানা ওমর ফারুক, জনাব সাইদুল মিল্লাত, জনাব মোঃ নুরুল ইসলাম, আজীবন সদস্য হাজী রুহুল আমিন এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বেগম খালেদা জিয়ার স্মরণে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ফেনী
প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৬, ১২:৩৩ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
লাইফ সাপোর্টে পাপিয়া সারোয়ার
‘সাংবাদিকের বাপের জুতা পরা ছবি’ চাওয়ার পর ক্ষমা চাইলেন সালাউদ্দিন
ফকির আলমগীর ছিলেন বাংলাদেশের গণসংগীত জগতের প্রাণপুরুষ; সংস্কৃতি প্রতিমন্ত্রী
বাংলা সাহিত্যের প্রখ্যাত ঔপন্যাসিক সমরেশ মজুমদার চলে গেলেন
রবীন্দ্রনাথ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ: মুক্তিযুদ্ধ মন্ত্রী
অস্তাচলের আর্তনাদ - কাজী শামসুল হক
আশরাফুল আশেক ভাইয়ের সাথে আমার প্রথম দেখা হয় জাতীয় প্রেসক্লাবে --যুবরাজ চৌধুরী
বড়দিন মানেই যেন স্বর্গীয় শান্তির নববারতা : বিশপ জের্ভাস রোজারিও
