সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুন সূচনা করেছে বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথমার্ধজুড়ে বল দখলে রেখে একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি মার্ক কক্সের শিষ্যরা। তবে দ্বিতীর্ধে জোড়া গোল করেন রোনান সুলিভান। যার মধ্যে ফ্রি কিকে যে গোলটা রোনান করেছেন, সেটা বিশ্বমানের ফুটবলারদের ফ্রি-কিককেই মনে করিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসী এই ফুটবলার দ্বিতীয় গোলটি করেছেন দারুন এক হেডে।
পাকিস্তান ম্যাচের আগে থেকেই আগ্রহের কেন্দ্রে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভুত দুই ভাই রোনান সুলিভান ও ডেকলাইন সুলিভান। ম্যাচের শুরুতে ডেকলাইনকে না দেখা গেলেও একাদশে ছিলেন রোনান। আর মাঠেই দেখান নিজের শৈল্পিক ফুটবলের কারিশমা। কিন্তু নিজের সামথ্য থাকলেও একাই কিছুই করতে পারছিলেন না আমেরিকায় জন্ম নেওয়া এই ফুটবলার। প্রকৃতপক্ষে গোল সঙ্গী পাচ্ছিলেন না তিনি। প্রথমবার বাংলাদেশের জার্সিতে আসা সুলিভান সতীর্থদের কাছ থেকে ঠিকমতো বলই পাচ্ছিলেন না। এরপরও দলের অন্যান্যদের সঙ্গে নিজের কানেকশন বাড়ানোর চেষ্টা চালিয়ে যান তিনি। নতুন কম্বিনেশনে খেলতে নেমে একের পর এক সুযোগ পেলেও গোল আদায় করতে পারছিল না বাংলাদেশ। ফলে গোল শূন্য ব্যবধানেই শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।বাংলাদেশ সংবাদ পরিবেশক বিরতির পরও আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেন বাংলাদেশের ফুটবলাররা।
সেই সুবাদে ম্যাচের ৫৪তম মিনিটে প্রথমবার পাকিস্তানের জালে বল পাঠানো সম্ভব হয়। চোখ ধাঁধানো এক ফ্রি-কিক থেকে গোল করে বাংলাদেশকে লিড এনে দেন রোনান সুলিভান। ফলে নিজের অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়ে যান তিনি। এক গোল করেই থেমে যাননি সুলিভান। ম্যাচের ৬৭তম মিনিটে নিজের করা দ্বিতীয় গোলের মাধ্যমে বাংলাদেশকে দুই গোলের লিড এনে দেন এই তারকা ফুটবলাররা। বাম প্রান্ত থেকে সতীর্থের করা ক্রস থেকে আসা বল নিখুঁত হেডে পাকিস্তানের গোলরক্ষককে ফাঁকি দেন সুলিভান। এরপর পুরো সময়ে আরও কোনো গোল আসেনি। ফলে ২-০ গোল ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এ জয়ের মাধ্যমে আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষেই অবস্থান করছে বাংলাদেশ। টেবিলের এক নম্বরে থাকা বাংলাদেশের সংগ্রহ সর্বোচ্চ ৩ পয়েন্ট। গ্রুপের অন্য দুই দল ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত কোনো পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। অবশ্য পাকিস্তান একটি ম্যাচ খেলেও এখনও মাঠে নামা হয়নি ভারতের।
রোনানের জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে দারুন শুরু বাংলাদেশের
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬, ০২:৩৮ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
ঈদুল ফিতর উপলক্ষে এবারো কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ জনসমুদ্রে পরিণত হয়
"Dr. Yunus Skilled at Doctoring, Played Role Behind Jamaat's Rise" - Kazi Montu
সাংবাদিক সম্মেলনে হাততালি: শিষ্টাচারের অবমাননা নাকি অপরিণত রাজনীতির বহিঃপ্রকাশ? -আকবর হায়দার কিরন
ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (FDC): টেকসই উন্নয়নের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি
বিস্ফোরণের হুঙ্কার -জাকিয়া রহমান
শাহবাগে ৭ মার্চের ভাষণ বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের হাতাহাতি
জন্মদিনের শুভেচ্ছা নাট্যজন আলী যাকের - কাউসার চৌধুরী
চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপি সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ- আহত ১৫
