নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে আব্দুল আলীম স্মৃতি পরিষদ ইউএসএ গঠিত হয়েছে। বাংলাদেশের লোক সঙ্গীত স¤্রাট খ্যাত মরহুম আব্দুল আলীম-কে প্রবাসীদের মাঝে তুলে ধরার পাশাপাশি তার গানের প্রচার-প্রসারাই নবগঠিত স্মৃতি পরিষদের মূল লক্ষ্য ও উদেশ্যে। এজন্য মাঝে মধ্যে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হবে। এসব অনুষ্ঠানে মরহুম শিল্পীকে তুলে ধরা হবে। সম্প্রতি এই পরিষদ গঠিত হয়েছে। পরিষদে সাংবাদিক বেলাল আহমেদ-কে সভাপতি ও সঙ্গীত শিল্পী জোহরা আলীম-কে সাধারণ সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট একটি কমিাট গঠন করা হয়েছে। নিউইয়র্ক প্রবাসী শিল্পী জোহরা আলীম আব্দুল আলীম-এর কন্যা। খবর ইউএনএ’র।
এদিকে আগামাী ১৭ মে রোববার বেলা দু’টায় আব্দুল আলীম স্মৃতি পরিষদ ইউএসএ’র উদ্যোগে জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জ্যামাইকার হিলসাইড এভিনিউর স্টার কাবাব রেষ্টুরেন্টে এই অনুষ্ঠান আয়োজিত হবে পরিষদের কর্মকর্তারা জানিয়েছেন। উল্লেখ্য, মরমী শিল্পী আব্দুল আলীম ১৯৩১ সালের ২৭ জুলাই বৃটিশ ইন্ডিয়ার পশ্চিম বাংলার মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৭ সালে ঢাকা চলে আসেন এবং মাত্র ১৪ বছর বয়সে ঢাকা বেতারের শিল্পী হিসেবে যোগ দেন। তিনি ৪৩ বছর বয়সে ১৯৭৪ সালের ৫ সেপ্টেম্বর ঢাকার পিজি হাসপাতালে (বর্তমানে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদালয়) শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার স্ত্রীর নাম বেগম জামিলা খাতুন। শিল্পী আব্দুল আলীম প্লেব্যাক শিল্পী হিসেবে ১৯৭৫ সালে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরষ্কার, ১৯৭৭ সালে একুশে পদক এবং ১৯৯৭ সালে বাংলাদেশের স্বাধীনতা পুরষ্কার লাভ করেন।
বেলাল আহমেদ সভাপতি জোহরা আলীম সাধারণ সম্পাদক
নিউইয়র্কে আব্দুল আলীম স্মৃতি পরিষদ গঠিত
প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৬, ০৫:৫৩ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
"Lost in Sweet Dreams" – A Poetic Cartography of Longing Author Akbar Haider Kiron
একাত্তরে শিশু ও একটি যুদ্ধ - নন্দিনী লুইজা
তুমুল বিতর্ক নিয়ে জামায়াত আমীরের এক্স হ্যান্ডেল পোস্ট
রাজনীতি ক্ষমতায় গেলে ২০ হাজার কিমি খাল খনন করা হবে: তারেক রহমান
আপনি, আমি, আমরা সবাই ‘হ্যাঁ’-এর প্রার্থী: আলী রীয়াজ
জন্মদিনের শুভেচ্ছা নাট্যজন আলী যাকের - কাউসার চৌধুরী
রোনানের জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে দারুন শুরু বাংলাদেশের
"Dr. Yunus Skilled at Doctoring, Played Role Behind Jamaat's Rise" - Kazi Montu
