ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আর্জেন্টিনা। ৮৫ মিনিটে সমতায় ফেরে আলবিসেলেস্তেরা। আর যোগ করা সময়ের ২ মিনিটের মাথায় আরেকটি গোল। এই ৭ মিনিটের ঝড়েই ইংল্যান্ডকে বিধ্বস্ত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকে শারীরিকভাবে বেশ আক্রমণাত্নক ছিল দুই দল। প্রথমার্ধে মোট ১৯টি ফাউল হয়। আর্জেন্টিনার ১২টির বিপরীতে ৭টি ফাউল করে ইংল্যান্ড। অন টার্গেটেও কোনো শট নিতে পারেনি দুই দলের কেউ। এতে গোলশূন্য সমতায় থেকে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে লিড নেয় ইংল্যান্ড। ডান প্রান্তে মরগান রজার্সের ক্রসে দারুণ এক গোলে ইংলিশদের এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। পিছিয়ে পড়ার পর থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে ইংল্যান্ডকে দিশেহারা করে দেয় আলবিসেলেস্তেরা। অবশেষে ম্যাচের ৮৫ মিনিটে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। ডি বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন তিনি। লাউতারোর গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির ক্রসে দারুণ এক হেডে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্টিনেজ। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।
মাত্র ৭ মিনিটের আর্জেন্টিনা ঝড়ে বিধ্বস্ত ইংল্যান্ড
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৬, ০২:৩৮ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বাংলাদেশ রাজনীতির এক সংবেদনশীল মুহূর্তে - আকবর হায়দার কিরন
৪ উইকেটের জয়ে টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
আলো যখন আঁধারে মেশে: মেসির জন্য এক বিলাপ - মোস্তফা সারওয়ার
পবিত্র জুম্মার নামাজ পরবর্তী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন ওসি কামরুজ্জামান মিয়া
অবহেলিত উত্তরাঞ্চলের ভাগ্য বদলের নকশা আঁকতে বগুড়ায় পাঁচ জেলার উন্নয়ন সেমিনার
দূরত্বের ভার বহন করতো যে চিঠি আকবর হায়দার কিরণের দ্য স্মেল অব লেটার্স কবিতার ইতিবাচক পাঠ
তোমরা বারণ করার কে - জাকিয়া রহমান
অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলে তীব্র প্রতিক্রিয়া
