এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
অক্টোবর ২৬, ২০২২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে একটি বিরল প্রজাতির নীলগাই আটক করেছে স্থানীয়রা। পরে প্রশাসন ঐ নীলগাই টি উদ্ধার করে।
বুধবার(২৬ অক্টোবর) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বারিকবাজার এলাকা থেকে আটক করা হয় পশুটি। এসময় নীলগাই টি দেখতে ও ধরতে উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা গেছে। দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাইনুল ইসলাম জানান, সীমান্তবর্তী বিলভাতিয়া মাঠে প্রথমে নীলগাইটি দেখার পর স্থানীয়রা ধরার চেষ্টা করে।এসময় পশুটি ক্ষিপ্ত হয়ে দৌড়াতে লাগলে মির্জাপুর, দৌলতবাড়ি ও কামালপুর সহ কয়েকটি এলাকার প্রায় ৫ কিলোমিটার দৌড়ানোর পর স্থানীয়রা আটক করতে সক্ষম হয়।এলাকায় কোন ক্ষয়ক্ষতি না হলেও পশুটি ধরার চেষ্টাকালে ২ জন সামান্য আহত হয়।
খবর পেয়ে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যদের একটি দল ঘটনাস্থলে যায় এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়। ধারনা করা হচ্ছে আটককৃত পশুটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে। এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত জানান, একটি নীলগাই স্থানীয়রা আটক করেছে বলে শোনা গেছে।প্রশাসনের পক্ষ থেকে নীলগাইটি উদ্ধার করে যথাযথব্যবস্থা নেয়া হবে। বিকেল ৪ টা পর্যন্ত বিজিবির পাহারা নীলগাইটি বারিকবাজারের একটি আমবাগানে বাঁধা অবস্থায় ছিল।
স্থানীয়দের দাবী তাদের আটক করা পশুটি বনবিভাগের কাছে হস্তান্তর করে পশুটির স্বাভাবিক জীবন ফিরে পাক।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে একটি বিরল প্রজাতির নীলগাইয়ের সন্ধান
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ১০:৫১ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
সান্তাহার শহর প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি জিললুর-সম্পাদক সোহাগ
যুক্তরাষ্ট্র দূতাবাস ঢাকায় নিহত ও আহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা
মত প্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশে দমনপীড়ন
বাংলাদেশে সামরিক স্থাপনা প্রতিষ্ঠার কথা ভাবছে চীন, জানাল যুক্তরাষ্ট্র
ইতালিতে “আন্তর্জাতিক অভিবাসী দিবস” পালিত
নিউইয়র্ক পুলিশে ডেপুটি ইন্সপেক্টর পদে প্রথম বাংলাদেশি- আমেরিকানের পদোন্নতি
আন্তর্জাতিক জেনোসাইড স্মরণ ও প্রতিরোধ দিবসের ৭ম বার্ষিকী
Bangladesh Permanent Representative Highlights Social Business as a Tool for Mobilizing Private Investment for Sustainable Development
