এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
আদমদীঘিতে দামো বন্ধন লীলা পাঠ- কীর্তন অনুষ্ঠিত।
শুক্রবার ১১ নভেম্বর, ২০২২
কার্তিক মাস শ্রীহরির সেবার মাস। কার্তিক মাস বা দামোদর মাস ভক্তগনের কাছে অতীব মাহাত্ন্যপূর্ন একটি মাস। কেননা এই মাসে হরিভক্তির অনুকুল যে কোন কার্যই সহস্রগুন অধিক ফলদান করে ভক্তদের স্বল্প পরিমান ভগবদ সেবা সম্পাদক করলেও ভগবান শ্রীহরি অতিশয় প্রীতি
হন। দামোদর মাসে প্রদীপ প্রজ্জলন করলে পূর্ন লাভ হয়।
এই আত্নবিশ্বাস নিয়েই আদমদীঘি উপজেলা সদরের তালসন কালীবাড়ী রাধাগোবিন্দ মন্দির কমিটির উদ্যোগে শুক্রবার রাধাগোবিন্দে মন্দিরে ভাগবতের প্রথম স্কন্ধের দামো বন্ধন লীলা পাঠ ,কীর্তন পরিবেশন ও ভক্তদের সেবার আয়োজন করেন। দামো বন্ধন লীলা পাঠ ও কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজা,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার,তালসন রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি শিবেশ কুমার মৈত্র,উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ডু দুলাল,আনন্দ কুমার কুন্ডু,তালসন মন্দির কমিটির নেতা অমল কুমার পাল, ব্যাটেল মৈত্র,জগাই কুন্ড সহ হাজারো ভক্তবৃন্দ।
আদমদীঘিতে দামো বন্ধন লীলা পাঠ- কীর্তন অনুষ্ঠিত
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:২৯ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
অল্পদিনের মধ্যে বাংলাবান্ধা দিয়ে মানুষের যাতায়াত শুরু হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
গোবিন্দগঞ্জে জাতীয় সাঁওতাল মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
বাসায় গুলি, চ্যান্সরিতে হামলা, খার্তুম ছাড়তে বাধ্য হলেন বাংলাদেশ দূত
Bangladesh Permanent Representative Highlights Social Business as a Tool for Mobilizing Private Investment for Sustainable Development
বাংলাদেশে সামরিক স্থাপনা প্রতিষ্ঠার কথা ভাবছে চীন, জানাল যুক্তরাষ্ট্র
চীন সফরের আগে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে দূতাবাসে বিএনপি নেতারা
দিদারুল ইসলামের চির বিদায়ে হাজারো মানুষের সাথে কাঁদলো নিউইয়র্কের আকাশ
Thousands Weep with the Sky of New York at the Departure of Didarul Islam
