এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে এসে হানিফা বেগম (৭০) নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন ) সকালে উপজেলার ধর্মগড় শাহানাবাগ গ্রামের মৃত্যু সমীর উদ্দিনের স্ত্রী মুজলেমার বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি রানিশংকেল থানার ওসি এসএম জাহিদ ইকবাল নিশ্চিত করেছেন। ওসি জানান, হানিফা বেগমের কোন স্বামী সন্তান নেই। দেশভাগ দেশ ভাগ হওয়ার সময় তিনি ও তাঁর এক
ভাই ভারতে চলে যান। সেখানে তিনি তার ভাইয়ের ছেলের কাছে থাকতেন। দীর্ঘদিন সেখানে বসবাস করার ফলে তিনি সেখানকার নাগরিকত্ব লাভ করেন। আর ধর্মঘর শাহানারা গ্রামের তার এক বোন ও দুই ভাইয়ের বাড়ি। ওই বৃদ্ধ প্রতিবছর মিলন মেলার সময় বাংলাদেশে থাকা দুই ভাইয়ের সাথে দেখা করতেন। কিন্তু এবছর করোনায় কারণে মিলনমেলা না হওয়ার দেখা করতে পারেনি। তাই তিনি গত ১২জুন পাসপোর্ট ও ভিসা মাধ্যমে রাণীশৈংকল তার ভাই ও বোনের বাড়িতে আসেন। তিনি আরো বলেন সোমবার (২০ জুন ) সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় অজ্ঞান হয়ে মারা যান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্টক করেছেন। তারপরও লাশের ময়না তদন্ত করার জন্য প্রস্তুতি চলছে। ভারতের হাইকমিশনার যদি তার মরদেহ নিতে চায় তাহলে নিয়ে যাবে। নয়তো লাশটি তার বোনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
ঠাকুরগাঁওয়ে বোনের বাড়িতে এসে ভারতীয় বৃদ্ধার মৃত্যু
প্রকাশিত: ০৯ মে, ২০২৬, ০২:৫৯ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বরিশালে গণভোেট ২০২৬ সফল করার লক্ষ্যে বিভাগীয় ইমাম সম্মেলন অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের মেয়াদ বাড়ল
Muslim Family Law Could Be Reformed in Bangladesh: A Solemn Milestone Would Be Divorce and Equal Property Sharing-Dr. Pamelia Riviere
ডাকসু ‘মাদকের আড্ডা ও বেশ্যাখানা ছিল’ জামায়াত নেতার বক্তব্যের নিন্দা ঢাবি কর্তৃপক্ষের
আমাদের সময় সম্পাদকরা অনেক সম্মানীয় ছিলেন--মনজুর আহমেদ
স্বাধীন বাংলাদেশে জামায়াতকে সমর্থন করা যায় না : মির্জা ফখরুল
রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ
চৌদ্দগ্রামে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও পূজা মণ্ডপ পরিদর্শন
