স্বাধীনতা-
সরল এক জাতিকে যুদ্ধে জড়িয়ে
দীর্ঘ নয় মাস পর
তুমি এলে,
এ জাতির অন্তরে তুমি উঁকি দিয়েছিলে বায়ান্নতে, দেখা দিলে একাত্তরে অবশেষে।
আমি তোমায় দেখেছি মায়ের হাসিতে, বোনের আনন্দে, যুবতীর বেদনায়!
তোমায় দেখেছি যুবক, পৌড়, বৃদ্ধের কান্নায়।
পাড়ার দোকানে আকন্ঠ পানে, অস্হীর গল্প গুজবে।
আমি দেখেছি তোমায় কিশোরের ডুব সাঁতারে ডাংগুলিতে,
নাড়ার আগুনে সীম অড়হড় পোড়ায়।
তোমায় দেখেছি বারুদের গন্ধে, অস্ত্রের ঝনঝনানিতে
মর্টার কামানের গোলায়,
আমি দেখেছি তোমায় নিশ্চিত মৃত্যুর সামনে দাঁড়াতে অবলীলায়।
অর্ধ পেট অনাহারে তোমায় দেখেছি হেমন্তের আতংকিত নবান্নে,
রাতের গভীরে তাল পরার শব্দে,
কতো বিনিদ্র রাতে আতংকিত ব্যাংকারে।
দেখেছি তোমায় বঙ্গবন্ধুর ঐ বলিষ্ঠ তর্জনীতে,
লক্ষ মৃত্যু ইজ্জতের বিনিময়ে
তুমি এলেই অবশেষে-
ভালোবাসার প্রিয় জন্মভূমির বুকে।
আনোয়ার হোসেন মুকুল
১৪ই ডিসেম্বর, ২০২২
স্বাধীনতা- আনোয়ার হোসেন মুকুল
প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬, ০৭:৪২ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
'অন্বয় প্রকাশ সাহিত্য পুরষ্কার ২০২২' ২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউট অডিটরিয়ামে
সাংবাদিক সাগর-রুনিকে কারা হত্যা করেছে আসামিদের সনক্ত করে দ্রুত চার্জশিট দেন
I was perceived as a young woman—a girl: That was the only 'crime'
কোন দল গোছানোর জন্য নির্বাচন পেছানো যাবে না- বগুড়ায় নজরুল ইসলাম খান
প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার রাষ্ট্রপতির আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন : ঢাকাতে আর্জেন্টাইন দূতাবাস স্থাপনের ঘোষণা
সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ স্মরণে নিউইয়র্কে বিশেষ সভা
State Minister for Shipping welcomes US support for inland waterways management
দুর্গাপূজা অশুভশক্তিকে পরাজিত করে শুভ শক্তিতে রূপান্তরিত করবে:উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
