এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
বগুড়ার আদমদিঘী উপজেলার ১ নং ছাতিয়ানগ্রাম ইউ পি কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দিবাগত রাতে ১.৩০ মিনিটে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে ঘটনা টি ঘটে। বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ইউ পি চেয়ারম্যান আব্দুল হক (আবু)।
জানা গেছে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউ পি কার্যালয়ে চেয়ারম্যানের কক্ষ লক্ষ করে দৃর্বত্তরা ৪ টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় বোমা বিস্ফোরণ হলে ডিজিটাল উদ্যোক্তার কক্ষের জানালার একাংশ পুড়ে যায়। বিস্ফোরণের বিকট শব্দ পেয়ে আশ- পাশের বসত বাড়ি থেকে লোকজন এবং পরিষদে নৈশ্য কালিন দায়িত্বে থাকা এক গ্রাম পুলিশ দৌড়ে বেড়িয়ে আসেন। ঘটনা টি বতর্মানে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে।
ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান আব্দুল হক (আবু) জানান, ইউনিয়ন পরিষদের পাশের রাস্তা থেকে ইউ পি কার্যালয়ে বোমা নিক্ষেপ করা হয়। কিন্তু যারা ঘটনা টি ঘটিয়েছে তাদের কাউকে চিহ্নিত করা যায় নি। এ ঘটনায় মামলা দায়েরের জোর প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
তবে ধারণা করা হচ্ছে, এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য বি এন পি -জামায়াতের লোকজন ঘটনাটি ঘটাতে পারে।
আদমদিঘী থানার অফিসার ইনচার্জ ( ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে এস আই তারেক রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনীর একটি দল ও ডিএসবি সদস্যগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে কাঁচের সেভেন আপের ভাঙ্গা অংশ বোতলের মধ্যে পাটের সলতা এবং কেরোসিন তেলের গন্ধ পাওয়া যায়, কেউ ক্ষতিগ্রস্ত হয় নি। এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য দৃর্বত্তরা ঘটনাটি ঘটাতে পারে।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে সুত্রে জানা গেছে।
আদমদিঘীর ছাতিয়ানগ্রাম ইউ পি, কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণ
প্রকাশিত: ০৯ মে, ২০২৬, ০৩:১৭ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
হেলিকপ্টারে কুড়িগ্রাম থেকে বধু নিয়ে গেল নেত্রকোনার এক হরিজন যুবক
ঠাকুরগাঁওয়ে একসাথে যৌতুকবিহীন ২৪ জোড়া বিয়ে সম্পন্ন
শিবগঞ্জে তৃণমূল বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী
আদমদিঘীর ছাতিয়ানগ্রামের পাহালোয়ান পাড়া গ্রামের হাকিম পাহালোয়ান ভাইয়ের দাফন অনুষ্টিত
কাল্লাগাড়ি ইসলামিয়া দাঃ ছুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিরাট তাফসিরুল কুরআন মাহফিল
দুপচাঁচিয়া’র তালোড়া আলতাফ আলী হাইস্কুলের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
উন্নয়নের ধারা অব্যাহত থাকলে জনগণের জীবনমানের আরো উন্নতি হবে : পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
বগুড়ায় গীতিচর্চা সঙ্গিতালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
