এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ক্যাথলিক চার্চে খ্রীষ্টান সম্প্রদায়ের ৪৮ জন ছেলে মেয়ের যৌতুক বিহীন গণবিয়ে সম্পন্ন হয়েছে। খ্রীষ্টানদের মতে এটি সাকামেন্ট বলা হয়।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রুহিয়া ক্যাথলিক চার্চে এই বিয়ে সম্পন্ন হয়। প্রতি বছর বড়দিনের একদিন পর সামাজিক আনুষ্ঠানিকতা শেষে ২৭ ডিসেম্বর গণবিয়ের আয়োজন করা হয়।
রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মজাজক ফাদার অ্যান্থনী সেন বলেন, খ্রীষ্টানদের বিয়েতে যৌতুক প্রথা নেই। ছেলে মেয়েরা বিভিন্ন জায়গায় চাকুরি ও কর্মস্থলে থাকলেও বড়দিনে সবাই একত্রিত হয় এবং ২৬ ডিসেম্বর গায়ে হলুদ সহ আনুষ্ঠানিকতা চলে পরদিন ২৭ ডিসেম্বর আয়োজন করা হয় বিয়ের। এবার ছেলে ২৪ জন ও মেয়ে ২৪ জন মোট ৪৮ জন অর্থাৎ ২৪ জোড়া বিয়ে সম্পন্ন করা হয়েছে।
বিয়ের বর কনেরা পরস্পরকে স্বামী স্ত্রী হিসেবে পেয়ে আনন্দ প্রকাশ করেন। অনেকে উপস্থিত জনসাধারণের কাছে নতুন জীবনে সুখী হওয়ার জন্য দোয়া প্রার্থনা করেন এই নতুন দম্পতিরা।
ঠাকুরগাঁওয়ে একসাথে যৌতুকবিহীন ২৪ জোড়া বিয়ে সম্পন্ন
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:২৭ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
Honouring SM Sultan’s century of artistry Sultan at Birth Centenary committee
দুপচাঁচিয়া’র তালোড়া আলতাফ আলী হাইস্কুলের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়িতে একদিন
আদমদীঘির ছাতিয়ানগ্রাম ইউনিয়ন যুবলীগের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
Holistic Curriculum: To establish possible equality in society National Schools should be established
যুক্তরাষ্ট্র বিএনপি নামে কোন কমিটি নেই
প্রথমবারের মতো বগুড়ায় বউ সাজানো প্রতিযোগিতা অনুষ্ঠিত
৮ বিভাগীয় শহরে মাদক আদালত স্থাপন করা হবে :বগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের মহাপরিচালক- হাসান মারুফ
