‘চলচ্চিত্রের মুক্তির যুদ্ধ ও বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র’
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬, ০২:২১ পিএম
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির নিয়মিত চলচ্চিত্র কর্মসূচি ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’। মূলত চলচ্চিত্রচিন্তার বিবিধ বিষয়ে আলোচনা-তর্ক ও ভাবনা বিনিময়ের একটি তৎপরতা হলো চলচ্চিত্রের বাহাস পর্ব। আগামী ১৭ সেপ্টেম্বর ২০২২, শনিবার, বিকেল ৫টায় ‘চলচ্চিত্রের বাহাস পর্ব’-এর ৩৬তম বৈঠক অনুষ্ঠিত হবে। এই পর্বের আয়োজনে বেলায়াত হোসেন মামুনের চলচ্চিত্রগ্রন্থ ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার’ এর পাঠ-
পর্যালোচনার পটভূমিতে আলোচনার শিরোনাম ‘চলচ্চিত্রের মুক্তির যুদ্ধ ও বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র’।
বাংলাদেশের চলচ্চিত্রের বন্দিদশা, চলচ্চিত্র সংস্কৃতির শৈশবকাল, বিবিধ আইন-নীতিমালা ও বিধির কারাগারের দেয়ালে পাথর খোদাই হস্তলিপির পাঠোদ্ধারে সমৃদ্ধ একটি চলচ্চিত্রগ্রন্থ ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার: বাংলাদেশের চলচ্চিত্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’-যা সংক্ষেপে ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার’ নামে বহুলভাবে পঠিত হচ্ছে। এই বইটি বাংলাদেশের চলচ্চিত্র সাহিত্যের ইতিহাসে একটি ব্যতিক্রম গ্রন্থ।
বইটিতে লেখক তাঁর নিজস্ব বিচার ও বিশ্লেষণে বাংলাদেশের চলচ্চিত্রের সামগ্রিক চিত্র উপস্থাপন করেছেন, এই পরিস্থিতির কারণ অনুসন্ধান করেছেন, সামগ্রিক সাংস্কৃতিক মানের অতল পরিস্থিতির উন্নয়নে বুনিয়াদি প্রস্তাবনার পাশাপাশি উপস্থাপন করেছেন স্বাধীন চলচ্চিত্র ও স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের রূপরেখা। যা কার্যত বাংলাদেশের চলচ্চিত্রচিন্তায় নতুন স্বর ও তৎপরতার ঘোষণা।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এই গ্রন্থের পাঠ-পর্যালোচনার পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রের সামগ্রিক মুক্তির বিষয়ে আলাপে আগ্রহী। আর তাই ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির নিয়মিত কর্মসূচি চলচ্চিত্রের বাহাস পর্বের ৩৬তম বৈঠকের বিষয় ‘চলচ্চিত্রের মুক্তির যুদ্ধ ও বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র’। এই আয়োজনে নির্ধারিত সম্মানিত আলোচকবৃন্দ ‘স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের ইশতেহার’ গ্রন্থের পাঠ-পর্যালোচনার পাশাপাশি উপস্থাপন করবেন বাংলাদেশের চলচ্চিত্রের মুক্তির পথ ও দেশের স্বাধীন চলচ্চিত্র বিষয়ে তাদের চিন্তশীল বক্তব্য।
আয়োজনে আলোচনা করবেন চলচ্চিত্র নির্মাতা ও স্থপতি এনামুল করিম নির্ঝর, চলচ্চিত্র নির্মাতা ও লেখক নুরুল আলম আতিক, চলচ্চিত্র নির্মাতা শবনম ফেরদৌসী ও লেখক ও সাংবাদিক ফিরোজ আহমেদ। আয়োজনে সভাপতিত্ব করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি, লেখক ও চলচ্চিত্র নির্মাতা বেলায়াত হোসেন মামুন। আয়োজন সঞ্চালনা করবেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ।
‘চলচ্চিত্রের বাহাস পর্ব’- এর ৩৬তম বৈঠক অনুষ্ঠিত হবে ঢাকার কাঁটাবনের পাঠক সমাবেশে। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।
বিনোদন রিলেটেড নিউজ
জ্যাকসন হাইটসের সেই আড্ডার স্টাইলই বদলে যায়
পিএইচডি করলেন নতুন প্রজন্মের বাঙালি নন্দিনী
শান্তি ও পুনর্মিলনের প্রতিনিধিত্বকারী লণ্ঠন চীনাদের সৌভাগ্যের প্রতিক
চীনা চলচ্চিত্র ও সাংস্কৃতিক ঐতিহ্যে অনুবাদের গুরুত্ব অপরিসীম
শিল্পী অক্লান্ত পরিশ্রম ও সাধনার দ্বারা সুর ও সঙ্গীতের বহুমাত্রিকতা সৃষ্টি করে
যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট এ্যাওয়াডের পর শেফ খলিলুর রহমানের বৃটিশ কারী এ্যাওয়াড লাভ
শোটাইম মিউজিক আয়োজন করেছিল ইমন চক্রবর্তীর একক গানের অনুষ্ঠান
৪র্থ উত্তর আমেরিকা চুরাশিয়ান মিলনমেলা - ২০২৬ অনুষ্ঠিত হবে নিউইয়র্কে
