অস্ট্রেলিয়া মাতালেন টেইলর সুইফট অস্ট্রেলিয়ায় ক্যারিয়ারের সবচেয়ে বড় কনসার্ট ট্যুর শেষ করলেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। গত এক সপ্তাহ মেলবোর্ন ও সিডনির সব হোটেল, নাইটক্লাব, ট্রেনস্টেশন ও ফেরিঘাট জমজমাট ছিল মেগাস্টার টেইলর সুইফটের ভক্তদের উপস্থিতিতে। অস্ট্রেলিয়ার প্রধান সংবাদমাধ্যমগুলোর শিরোনামেও ছিলেন ৩৪ বছর বয়সী মার্কিন এই পপ তারকা। টেইলর সুইফট মেলবোর্ন ও সিডনিতে শো করেছেন সাতটি। দর্শকের উপস্থিতি ছিল ছয় লাখেরও বেশি। মার্কিন এই শিল্পীর এই 'ইরাস ট্যুরে' আয় হবে ১০ কোটি ডলারেরও বেশি। তার ভক্তদের মাথাপিছু খরচ প্রায় এক হাজার ৩০০ ডলার।
মার্কিন যুক্তরাষ্ট্রে ১৫ কোটি ডলারের আটটি প্রাসাদের মালিক টেইলর সুইফট অস্ট্রেলিয়ায় কোথায় থাকবেন তা নিয়ে বহু জল্পনাকল্পনার পর জানা যায়, তিনি ছিলেন ক্রাউন হোটেল টাওয়ারের প্রেসিডেন্ট ভিলাতে। যেখানে প্রতি রাতের ভাড়া প্রায় সাড়ে ৩ কোটি টাকা। সিডনির অলিম্পিক পার্কের স্টেডিয়ামের মঞ্চে দাঁড়িয়ে উপস্থিত দর্শকদের উদ্দেশে এই পপ তারকা বলেন, 'আমিই প্রথম শিল্পী যে সিডনির অ্যাকর স্টেডিয়ামে চারটি শো করলাম।' সামাজিক যোগাযগমাধ্যম এক্সে পোস্ট করা একটি ভিডিওতে টেইলর সুইফট বলেছেন, 'আমি, আমার ব্যান্ড ও আমার সঙ্গে থাকা নৃত্যশিল্পীদের মনে হয়েছে যেন আমরা নিজেদের বাড়িতেই আছি। এ ধরনের অনুভব খুবই বিরল।'
অস্ট্রেলিয়া মাতালেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৯:২০ পিএম
আন্তর্জাতিক রিলেটেড নিউজ
বাংলাদেশে জন্মগ্রহণকারী জাপানি নাগরিক শিউলি নাকাজিমা আমাদের বাড়ি এসেছিলেন
সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮
You don't misunderstand a flower -- Neher Siddiquee
ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ফিরিয়ে দিলেন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম
এ আর রহমানের বিরুদ্ধে মামলা করবে কাজী নজরুলের পরিবার
তেহরান বেতার বাংলা বিভাগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলনমেলা
আমেরিকায় বেড়ে উঠা যুবক, যুবতীর স্পন্সরে ঢাকার জুম বাংলাদেশের মাধ্যমে অসহায় ব্যক্তিদের মাঝে টি-স্টল রিকশা বিতরণ
মার্ক জাকারবার্গের সম্পদ বাড়লো ২৭ বিলিয়ন ডলার
