নিউইয়র্ক (ইউএনএ): অবশেষে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র
ভোটার তালিকা চুড়ান্ত হয়েছে। দেশের উত্তরবঙ্গের ১৬টি জেলার সমন্বয়ে
গঠিত এই সংগঠনের নির্বাচন ও নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে
ভোটার সংগ্রহ শেষে এই তালিকা চুড়ান্ত করা হয়। গত ৩০ জুন ছিলো
ভোটার হওয়ার শেষ দিন। এদিনের ২৫১জন মেম্বারশীপ মিলে সংগঠনের
সর্বমোট ভোটার হলো ৪১৭জন। এর আগে ১৬৬জন মেম্বারশীপ গ্রহন
করেন। এই বৈধ ৪১৭জন ভোটার নিয়েই আগামীতে ফাউন্ডেশনের
নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ফাউন্ডেশন সূত্রে জানা গেছে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুজ্জামান হাসান ও প্রতিষ্ঠাতা
প্রধান উপদেষ্টা নাসির খান পল গত ৩০ জুন সংগঠনের বিদায়ী সভাপতি
ডা. আব্দুল লতিফের হাতে ফিসহ মেম্বারশীপ ফর্ম তুলে দেন। এসময়
সংগঠনের সিনিয়র সহ সভাপতি তনু খান ছাড়াও ইঞ্জিনিয়ার এবিএম
মিজানুল হাসান, মোতাহার হোসেন, আবু তাহের, মোহর খান, রহিমুল
হুদা, ফরিদ হোসেন, কামরুজ্জামান বাবু, স্বপ্না খান, শাহানারা রীনা
সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মেম্বারশীপ ফর্ম হস্তান্তর পর্বে ফাউন্ডেশনের কর্মকর্তারা একদা
প্রবাসের অন্যতম বৃহত্তম সামাজিক সংগঠন নর্থ বেঙ্গল ফাউন্ডেশন
ইউএসএ-এর হারানো গৌরব আবার ফিরিয়ে আনার জন্য অঙ্গীকার ব্যক্ত
করেন। এছাড়াও প্রতিষ্ঠাতা সভাপতি হাসানুজ্জামান হাসান বিদায়ী
সভাপতি ডা. আব্দুল লতিফ সহ সকল কর্সকর্তাকে মান-অভিমান ভুলে
আবার এক সাথে মিলেমিশে কাজ করার জন্য বিনীত অনুরোধ জানান।
জবাবে ডা. লতিফ বলেন, আলাপ-আলোচনার ভিত্তিতেই আগামীতে
একটি শক্তিশালী নতুন কমিটি গঠন করা হবে।
নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাচনী প্রক্রিয়া শুরু : ভোটার ৪১৭জন
প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৬, ১২:১৯ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
বগুড়ার কাহালুতে ঐতিহ্যবাহী অর্ধশত জ্যৈষ্ঠ জামাই মেলা
উথলীতে সময়ের সমীকরণ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
‘বালিকার বুকের ঘ্রাণ’ উপন্যাস পাওয়া যাচ্ছে বইমেলার সময় প্রকাশন প্যাভিলিয়নে
নিউ ইয়র্কে ২০ ও ২১ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ রেমিটেন্স ফেয়ার
সন্তানদের প্রতি অভিভাবকরা যত্ন নিলে শিক্ষকরা জ্ঞানের আলো ছড়িয়ে দিবে : হাসিবুর রহমান বিলু
বগুড়ার,আদমদীঘির বিভিন্ন দপ্তর পরিদর্শন শেষে নানা উপকরন বিতরণ করলেন বগুড়া জেলা প্রশাসক
বইমেলায় পাওয়া যাচ্ছে সুপারন্যাচারাল রোমান্টিক থ্রিলার হিরোসমগ্র
গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুণদের নিয়ে আসছে আরেকটি দল
