এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার আদমদীঘিতে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম আর্বিভাব তিথি জন্মাষ্টমী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির থেকে মঙ্গল শোভা যাত্রা বের হয়ে
উপজেলা প্রধান সড়ক প্রদক্ষিন শেষে তালসন কেন্দ্রীয় কালী বাড়ী মন্দিরে গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মিহির কুমার সরকারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার, আদমদিঘী থানার অফিসার ইনচার্জ ( ওসি) রেজাউল করিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নাজিমুল হুদা খন্দকার,বিশিষ্ট সমাজ সেবক ও কেন্দ্রীয় কালীবাড়ী মন্দিরের সভাপতি শিবেশ কুমার মৈত্র,আরো বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা বাদল কুমার মৈত্র,উদয় কুমার সরকার,সহ-সভাপতি দিব্যেন্দু কুন্ডু দুলাল,আনন্দ কুমার কুন্ডু,পুজা উদযাপন পরিষদের নেতা অনিল গুপ্তা,নিতিশ কুমার পাল,ডাঃ গোপাল বর্মন,চন্দন কুমার কুন্ডু,অলোক মৈত্র ব্যাটেল,উত্তম কুমার কুন্ডু,অমল কুমার পাল,ভুষন কুমার সরকার,জগাই কুন্ডু প্রমূখ।
বগুড়া আদমদীঘিতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব পালিত
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:১৩ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র নতুন কমিটি গঠিত
একাত্তরে শিশু ও একটি যুদ্ধ - নন্দিনী লুইজা
অতন্দ্র প্রহরীর মতো ছাত্রলীগকে সজাগ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজশাহীতে দু’দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু
ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি করে চাল বিতরণ
জীবননগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচিত হলেন হাফিজুর রহমান হাফিজ
বগুড়ার আদমদীঘিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে চৌদ্দগ্রামে অসহায় ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
