এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : (১৬ নভেম্বর, বৃহস্পতিবার ) সকাল ১০:০০ ঘটিকায় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ "করতোয়া"তে জেলা প্রশাসন, বগুড়া কর্তৃক আয়োজনে মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আসন্ন "শহিদ বুদ্ধিজীবী দিবস পালন এবং মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা" অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত উপপরিচালক - স্থানীয় সরকার মাসুম আলী বেগ, সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল-মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতি: পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, বগুড়া জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং সম্মানিত উপজেলা চেয়াম্যানবৃন্দ, অত্র আয়োজন সংশ্লিষ্ট বগুড়া জেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।
উক্ত আলোচনা সভায় সরকারি নির্দেশনা মোতাবেক অনুষ্ঠান দুটি পালনের বিষয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও শিডিউল তৈরি করে বিভিন্ন উপকমিটি গঠন করা হয় এবং সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সকল দপ্তরের সম্মিলিত সহযোগিতায় রাষ্ট্রীয় অনুষ্ঠান পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
বগুড়ার আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস -২৩ উপলক্ষে প্রস্ততি সভা
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:০৯ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
ঢাকা একটি বিস্ফোরণের শহরে পরিণত হয়েছে
বগুড়ার ৪টি উপজেলা সামলাচ্ছেন নাটোরের ৪ কৃতি সন্তান
বগুড়া জেলা প্রশাসক সদর উপজেলার বিভিন্ন উন্নয়ন পরিদর্শন
রাজনীতিতে হঠাৎ কেন বাইডেনের ভুয়া উপদেষ্টার আবির্ভাব?
মোহাম্মদ সাজ্জাদুল হাসান আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটিতে নির্বাচিত
যুক্তরাষ্ট্রের ষ্টেট ডিপার্টমেন্টের সামনে বিএনপি’র বিক্ষোভ শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবী
ব্রিকসের সদস্যপদ পেতে কাউকে বলিওনি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নির্বাচনে সেনাবাহিনীর বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি: বগুড়ায় ইসি রাশেদা
