এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে ঃ(২১ নভেম্বর, মঙ্গলবার ) দুপুর ১২:৩০ মিনিটে রাজশাহী বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ( অতিরিক্ত সচিব ) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ এর আয়োজনে যোগদানের উদ্দেশ্যে বগুড়া জেলায় আগমন করেন।একই সাথে বাংলাদেশ পুলিশ, রাজশাহী রেঞ্জ এর উপ-মহাপুলিশ পরিদর্শক জনাব মো. আনিসুর রহমান, বিপিএম (বার) পিপিএম (বার), রাজশাহী বিভাগের সকল জেলার সম্মানিত জেলা প্রশাসকবৃন্দ এবং পুলিশ সুপারগণ বগুড়ায় আগমণ করেন। এসময় সকল অতিথি বৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম (সেবা) পিপিএম। এছাড়াও মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয় ১২:৪৫ মিনিটে জেলা প্রশাসনের কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি জনসেবায় প্রশাসনের করণীয় এবং নির্বাচন অনুষ্ঠান সংক্রান্ত আইনকানুনের বিষয়ে আলোকপাত করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিকাল ০৩ ঘটিকায় মান্যবর বিভাগীয় কমিশনার মহোদয়, সম্মানিত ডিআইজি মহোদয় সহ সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের এরিয়া হেড কোয়ার্টার, বগুড়ায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৩ এর আয়োজনে যোগদান করেন। এসময় তিনি সম্মানিত জেনারেল অফিসার কমান্ডিং মহোদয় সহ সেনা কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠান শেষে বিকাল ০৫ ঘটিকায় মান্যবর রাজশাহী বিভাগীয় কমিশনার মহোদয় রাজশাহীর উদ্দেশ্যে বগুড়া ত্যাগ করেন।
সশস্ত্র বাহিনী দিবস -২০২৩ উপলক্ষে বগুড়ায় রাজশাহী বিভাগীয় কমিশনারের আগমন
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:০৯ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
জৌকুড়া গ্রামে মোজাহার হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
চাঁপাইনবাবগঞ্জে গাছে গাছে আমের মুকুল, বাম্পার ফলনের সম্ভাবনা
রাজশাহীতে উদযাপিত হলো জাতীয় ভোটার দিবস
সাংবাদিক ইউনুসের স্মরণে বগুড়া প্রেসক্লাবে দোয়া মাহফিল
ভিসানীতি বিএনপির ওপর প্রয়োগ হওয়া উচিত: ওবায়দুল কাদের
রাষ্ট্রদূত পিটার হাস্-এর কূটনৈতিক দক্ষতা-- এম সিরাজুল ইসলাম
সংলাপে বসতে রাজি আওয়ামী লীগ, কিন্তু...
যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে বাংলাদেশের ওপর সম্ভাব্য বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রপ্তানিকারকরা
