এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
নওগাঁর বদলগাছী উপজেলায় সেনাবাহিনীর নির্মাণ করা ৮০টি বাড়ি উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার নোহেলা কাস্টগাড়িতে আশ্রয়ন প্রকল্পে স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে বাড়িগুলো হস্তান্তর করেন সেনাবাহিনী।
সেনাবাহিনীর ১৭ ইস্টবেঙ্গল ১১ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন রাফিদ আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিনের কাছে আবাসন প্রকল্পটি হস্তান্তর করেন।
সেনাবাহিনীর বগুড়া ১১ পদাতিক ডিভিশনের তত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের আওতায় বাড়িগুলো নির্মাণ করা হয়েছে। ১৬টি ব্যারাকে ৮০টি বাড়ি নির্মাণ করা হয়। এ আশ্রয়ণ প্রকল্পে সুপেয় পানিসহ অনান্য সুবিধা নিশ্চিত করা হয়েছে।
এই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইযয়াসমিন। এসময় সেনা সদস্য, স্থানীয় চেয়ারম্যান ও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নওগাঁয় সেনাবাহিনীর নির্মিত আবাসন প্রকল্প হস্তান্তর
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৬:৩৪ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
সারিয়াকান্দিতে আব্দুল মান্নান এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
সিলেট কিডনি হাসতাপালের উদ্বোধন অনুষ্ঠানে শারমীন এস মুরশিদ
টানা ৮ জয়ে শীর্ষস্থান মজবুত রংপুরের
পুলিশ সুপার আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
উত্তরবঙ্গ জাদুঘরে কুড়ি মনের অধিক ওজনের "পায়ে চালিত লেটার প্রেস" প্রাপ্তি
বাংলাদেশে প্রথম টেস্ট টিউব বাছুর উৎপাদনে বিএলআরআই এর সাফল্য
মেহেরপুর আপন জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি
যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতা-কর্মীদের মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ ও শহীদ জিয়ার মাজার জিয়ারত
