মেহেরপুর আপন জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:২৬ পিএম
মোহাম্মদ আবদুল্লাহ চুয়াডাঙ্গা সংবাদদাতা:
মেহেরপুর শহরের প্রাণকেন্দ্র কাসারীপাড়ার আপন জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরেরা রাতের আঁধারে জুয়েলার্সের দেয়াল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর নগদ আড়াই লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণের গহনা চুরি করে পালিয়ে যায়। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী মহাদেব কুমার পাত্র জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে গহনা বিক্রির আড়াই লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালঙ্কার দুটি সিন্দুকে তালাবদ্ধ রেখে দোকান বন্ধ করে বাড়িতে যান।
আজ শনিবার সকালে দোকান খুলে দেখেন, জুয়েলার্সের দেয়াল ভাঙা। ধারণা করা হচ্ছে- চোরেরা দোকানে রাখা সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে। এরপর দুটি সিন্দুক ভেঙে সব টাকা ও গহনা চুরি করে পালিয়েছে। বিষয়টি মেহেরপুর থানা পুলিশকে জানানো হয়েছে বলে তিনি জানান।
সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরওয়ারসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
মেহেরপুর স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মোমিন বলেন, শহরের প্রাণকেন্দ্রে স্বর্ণের দোকান চুরি। বারবার এ ধরনের চুরির ঘটনা খুব দুঃখজনক।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বিশেষ করে স্বর্ণের দোকানগুলোর ওপর রাতের টহল পুলিশের বিশেষ নজর দেওয়া উচিত।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মেসবাহ উদ্দীন আহম্মেদ জানান, ইতোমধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
সারাবাংলা রিলেটেড নিউজ
‘গাছ দাদু’ সত্যিকারের বৃক্ষপ্রেমী
অনন্তযাত্রায় একজন আলী ইমাম এবং একটি খাটিয়ার গল্প--- লুৎফর রহমান রিটন
পুলিশ সুপার আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সাইডার ইন্টারন্যাশনাল স্কুলের পদবি অর্পণ ও অভিষেক অনুষ্ঠান ২০২২
হারিয়ে যাচ্ছে প্রাচীন লোকজ ঐতিহ্যবাহী ‘ঘাইল ছিয়া-লাঙ্গল’
প্রবাসী পাঁচ বাংলাদেশী সাংবাদিকের স্মরণীয় সাক্ষাৎ, টরন্টোয়-- সৈকত রুশদী
স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, এম.পি এর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন
বাংলাদেশে প্রথম টেস্ট টিউব বাছুর উৎপাদনে বিএলআরআই এর সাফল্য
