স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ বিশিষ্ট ব্যক্তি এ বছর ১০ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এ পুরস্কার দেওয়া হচ্ছে। আজ শুক্রবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়। এবার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ ছয়টি ক্ষেত্রে ১০ জনকে পুরস্কৃত করা হবে। এর মধ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে তিনজন, বিজ্ঞান ও প্রযুক্তিতে একজন, চিকিৎসাবিদ্যায় একজন, সংস্কৃতিতে একজন, ক্রীড়ায় একজন এবং সমাজসেবায় তিনজন এ পুরস্কার পাচ্ছেন।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নঈম মো. নজিব উদ্দীন খান (খুররম) (মরণোত্তর)। বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মোবারক আহমদ খান, চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ, সংস্কৃতিতে মোহাম্মদ রফিকউজ্জামান, ক্রীড়ায় ফিরোজা খাতুন।
আর সমাজসেবা/জনসেবায় অরণ্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী এবং এস এম আব্রাহাম লিংকন। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হচ্ছে। এ পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ বিশিষ্ট ব্যক্তি
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৯:১৮ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন জবি উপাচার্য সাদেকা হালিম
বীর মুক্তিযোদ্ধা ও গণসংগীত শিল্পী মাহবুবুল হায়দার মোহনের দ্বাদশ প্রয়ান দিবস ২৩ মার্চ
কালাইয়ে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারদের প্রথম বর্ষপূর্তি উদযাপন
দুর্নীতির শিকার তৃণমূলের মানুষের অভিযোগ শুনতে বগুড়ায় গণশুনানী।
শাজাহানপুরে চোপিনগর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে মাটির ঘর
নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হতে হবে নারীদের- এসপি সুদীপ চক্রবর্ত্তী
সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করবে ১৩ ডিসেম্বর বুধবার ২০২৩ জ্যাকসন হাইটসে
