এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ায় বাংলা ১৪৩১ বরণ উপলক্ষ্যেবর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে৷(১৪ এপ্রিল রবিবার) সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বগুড়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীসহ জেলা প্রশাসন, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।আনন্দ শোভাযাত্রায় ঢাক- ঢোলের তালে তালে নানা ধরনের প্রতীকী শিল্পকর্ম তুলে ধরা করা হয়। প্রত্যেকের হাতে, ভ্যানে,
মাথায় বাঙালি সংস্কৃতির পরিচয়বাহী বিভিন্ন প্রতীকী উপকরণ, রং-বেরংয়ের নানা প্রাণির প্রতিকৃতি যেমন ঘোড়া, হাতি, মাছ, পালকি, ঘোড়ার গাড়ি, মোরগের লড়াই, পেঁচা প্রতিকৃতি ছিলো চোখে পড়ার মতো।এর আগে, সকাল সোয়া ৮ টায় বগুড়া পৌর পার্কে সাতদিন ব্যাপী ৪৩ তম বৈশাখী মেলা এবং খোকন পার্কে সাতদিন ব্যাপী লোকজ মেলার উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি আজিজুল হক কলেজ, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
বগুড়ায় বাংলা ১৪৩১ বরণ উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৯:১৮ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
জাতীয় নির্বাচনের স্ট্যান্ডার্ড উপজেলায় ধরে রাখতে চাই -ইসি রাশেদা
রাজনীতিমুক্ত ক্যাম্পাস চেয়ে প্রধানমন্ত্রীকে খোলা চিঠি বুয়েট শিক্ষার্থীদের
বগুড়ায় আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ এর উদ্যোগে ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের উদ্যোগে চৌদ্দগ্রামে অসহায় ২৫০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
নিমাইদীঘি (মধ্যপাড়ায়) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংস্কৃতি অনুষ্ঠান ও পুরস্কার
বিয়াম মডেল স্কুল ও কলেজ, বগুড়ার গরিব, দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ
জীবননগরের সেনেরহুদা গ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে
