এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে (৫ মে,২০২৪ রবিবার) বিকাল ৩ টায় দেবীগঞ্জ থানা বার্ষিক পরিদর্শন করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার, এস,এম, সিরাজুল হুদা পিপিএম-বার।পুলিশ সুপার দেবীগঞ্জ থানায় পৌঁছালে দেবীগঞ্জ থানার একটি চৌকস দল মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান, সরকার ইফতেখারুল মোকাদ্দেম, অফিসার ইনচার্জ, দেবীগঞ্জ থানা।
এর পর থানা চত্ত্বর, ব্যারাক, হাজতখানা, থানা অস্ত্রাগার, থানা মালখানা, ডিউটি অফিসার রুম পরিদর্শন করেন এবং থানার অফিসার ও ফোর্সদের সাথে কুশল বিনিময় করেন, থানার বিভিন্ন রেজিস্টার, রক্ষণাবেক্ষণ, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি তদারকি করেন। তদারকি শেষে সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। পরিদর্শন কার্যক্রম শেষে পুলিশ সুপার পরিদর্শন বহিতে মতামত লিপিবদ্ধ করেন।
বার্ষিক পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) রুনা লাইলা, অফিসার ইনচার্জ, দেবীগঞ্জ থানা, সরকার ইফতেখারুল মোকাদ্দেম, পুলিশ পরিদর্শক (তদন্ত), নজরুল ইসলাম, দেবীগঞ্জ থানায় কর্মরত সকল এসআই সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার - এস এম সিরাজুল হুদা
প্রকাশিত: ০৯ মে, ২০২৬, ০১:৩৮ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
অস্ত্র উঁচিয়ে চাঁদা দাবি, ছোড়েন গুলি
শীতের আগমনে বগুড়ায় কর্মব্যস্ততা বেড়েছে লেপ-তোশক তৈরি কারিগরদের
রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মহম্মদ এর অস্বাভাবিক মৃত্যু
বগুড়ার,আদমদীঘিতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন: অর্থমন্ত্রী মাহমুদ আলী
42nd Anniversary Celebration of Radio Tehran Bangla organized by IRIB Fan Club Bangladesh
বগুড়া জেলার সোনাতলায় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন জেলা প্রশাসক
দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে চলে গেছেন সৌদি আরবে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী
