জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। শাফিন আহমেদ স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ তাঁর মৃত্যুর বিষয়টিনিশ্চিত করেছেন। শাফিন আহমেদের ভাই হামিন বলেন, ‘কনসার্টে অংশ নিতে সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান শাফিন।
২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়ায়। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। এ কারণে শো বাতিল করেন তিনি। সেদিনই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর তাঁকে আর ফেরানো গেল না।’ শাফিন আহমেদের স্মৃতিতে বাবা কমল দাশগুপ্ত ও মা ফিরোজা বেগম হামিন জানান, যুক্তরাষ্ট্র তাঁদের কয়েকজন নিকটাত্মীয় আছেন। তাঁরা আপাতত শাফিনের কাছে আছেন। তিনি আজ বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে গিয়ে দ্রুত ভাইয়ের মরদেহ দেশে নিয়ে আসার ব্যবস্থা করবেন। শাফিন আহমেদ শাফিন আহমেদসংগৃহীত শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গসংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুলসংগীত।
ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:৫৮ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
রেডিও তেহরান সত্য,বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনায় বদ্ধপরিকর
আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান
বগুড়ায় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের সম্মাননা
একটি নতুন সভ্যতা, একটি ‘তিন শূন্য’র পৃথিবী সৃষ্টি করতে প্রফেসর ইউনূসের আহ্বান
শিবগঞ্জে তৃণমূল বার্তার প্রতিষ্ঠা বার্ষিকী
ঠাকুরগাঁওয়ে একসাথে যৌতুকবিহীন ২৪ জোড়া বিয়ে সম্পন্ন
Honouring SM Sultan’s century of artistry Sultan at Birth Centenary committee
দুপচাঁচিয়া’র তালোড়া আলতাফ আলী হাইস্কুলের ১০৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
