নিউইয়র্ক (ইউএনএ): জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামী ২২ সেপ্টেম্বর রোববার নিউইয়র্ক আসছেন। তিনি নিউইয়র্ক এসে পৌছার পর ২৫ সেপ্টেম্বর বুধবার জাতিসংঘে বাংলাদেশের ৫০ বছর উপলক্ষ্যে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। তাঁর সম্মানে আয়োজিত গণ সংম্বর্ধনা সভায় যোগ দেবেন ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার এবং জাতিসংঘের অধিবেশে ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর শুক্রবার। মাঝে বিশ্ব নেতৃবৃন্দের সম্মানে প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত নৈশ ভোজ সভায় যোগ দেবেন বাংলাদেশের সরকার প্রধান প্রফেসর ইউনূস। ঢাকা থেকে প্রাপ্ত ক‚টনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বাংলাদেশের সরকার প্রধান হিসেবে নোবেল পুরষ্কার বিজয়ী প্রফেসর ইউনূসের জাতিসংঘে এটি হবে তার প্রথম যোগদান। এজন্য প্রফেসর ইউনূসের নিউইয়র্ক সফর বেশ গুরুত্বপূর্ণ এবং জাতিসংঘে তার ভাষণের প্রতি বিশ্ব নেতৃবৃন্দের আগ্রহ থাকবে বলে বিশেষজ্ঞমহল অভিমত ব্যক্ত করেছেন। সূত্র মতে, জাতিসংঘের অধিবেশনে যোগদানের সময় প্রফেসর ইউনূসের সাথে ছোট পরিসরের সফর সঙ্গী থাকবে। নিতান্তই যে সকল সরকারী কর্মকর্তার কাজ রয়েছে শুধু তারাই তার এবারের সফর সঙ্গী হবেন বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হ”েছ এবারের ৭৯তম সাধারণ অধিবেশন। অধিবেশন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এরমধ্যে হাই লেভেল জেনারেল ডিবেট চলবে ২৪ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর।
প্রফেসর ইউনূস নিউইয়র্ক আসছেন ২২ সেপ্টেম্বর : ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৮:৩১ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
শেখ হাসিনা পালিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন
গ্রাম আদালত সক্রিয়করণে রাজশাহী বিভাগীয় সম্মেলন
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল,-এ বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিতের আহ্বান
বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রশংসায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
গণতন্ত্র-মানবাধিকারে জোর, অসাংবিধানিক পরিবর্তন ও সামরিক হস্তক্ষেপের নিন্দা
নিউইয়র্কে আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা
নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে কাজ করছে কমিশন: ইসি সানাউল্লাহ
