বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন তাবিথ আউয়াল। ১২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। তাবিথের একমাত্র প্রতিদ্বন্দ্বি মিজানুর রহমান পেয়েছেন মাত্র ৫ ভোট। সভাপতির ভোটের সংখ্যা জানিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহউদ্দিন। শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দুপুর ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোট প্রদান। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বাফুফের প্রথম সভাপতি ছিলেন এসএ সুলতান। তার পর দ্বিতীয় সভাপতি হন কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন। টানা ৪ মেয়াদে দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থার সভাপতি ছিলেন তিনি। তাবিথ বাফুফের তৃতীয় নির্বাচিত সভাপতি। ভোটের হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন তাবিথ। এবারের নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সদস্য পদে ভোট হয়েছে। ২০ পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ৪৫ জন। ১৫ নির্বাহী সদস্যের বিপরীতে প্রার্থী ৩৭ জন, ৪ সহ-সভাপতি পদে ৬ জন ও সভাপতি পদে ২ জন রয়েছেন। আর সিনিয়র সহ-সভাপতি পদে ইমরুল হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিপুল ভোটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন তাবিথ আউয়াল
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:৪৯ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
চারুপুথি'র ব্যতিক্রমী আয়োজন শিল্পী এস, এম সুলতানের শততম জন্মবার্ষিকী ও "আমার চোখে আমার মা"
সন্ধ্যা মুখোপাধ্যায়ের বাড়ি ধূলিসাৎ, গড়া হচ্ছে বহুতল
কোনো চাপ কি তোকে বাধ্য করেছে, তামিমকে প্রশ্ন মাশরাফির
ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন
ভারতের আগরতলার বেতার শ্রোতা প্রখ্যাত ডি-এক্সার প্রদীপ কুন্ডু বাংলাদেশে আসছেন
৪-৫ লাখ লোক মারা যাবে? কী যে বলেন! আমরা আইন হাতে তুলে নেবো না --মির্জা ফখরুল ইসলাম আলমগীর
গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করতে বৃটিশ প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান
রুদ্র, বন্ধু আমার--- কামাল চৌধুরী
