প্রেম করে কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি মডেল
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ১২:২৮ এএম
এম আব্দুর রাজ্জাক :
প্রেম করে কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশের র্যাম্প মডেল আফরিনা রাজিয়া তৃণ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিয়ের পিঁড়িতে বসেন দেশের প্রথম সারির এই মডেল। বরের নাম বর জিনবো চৈ। এদিন সন্ধ্যায় ঢাকার শুটিং ক্লাবে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
তৃণর বর জিনবো চৈ একটি এনজিওতে চাকরি করেন। সেই সুবাদে বাংলাদেশে আসা। তিনি বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কাজ করেন। ঢাকাতেই পরিচয় তৃণর সঙ্গে। সেখান থেকেই বন্ধুত্ব এবং প্রেম।
বিয়ে প্রসঙ্গে জিনবো চৈ বলেন, আমি প্রথমে বাংলাদেশে এসে থাকতেই চাইনি। মনে হয়েছিল ছয় মাসের বেশি থাকতে পারবো না। শব্দ দূষণ, বায়ু দূষণ সহ্য করতে পারছিলাম না। কিন্তু তৃণর সঙ্গে পরিচয়ের পর ধারণা পাল্টে গেছে। এখন আমি নিজেকে বাংলাদেশিই মনে করি। বিয়ে করে তো এ দেশের জামাই হয়ে গেলাম।
মডেল তৃণ বলেন, আমার বর খুবই ভালো মনের মানুষ। এমন একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। এর আগে ১৩ সেপ্টেম্বর এই দম্পত্তির গায়ে হলুদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরে কনে দুজনই নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
সারাবাংলা রিলেটেড নিউজ
মানব হৃদয়কে উৎফুল্ল করতে বগুড়ায় ঘরে ঘরে আকবরিয়ার পথচলা শুরু
এতিম মেয়ের যৌতুক বিহীন বিয়ের আয়োজন করলেন স্বেচ্ছাসেবকরা
নতুন জায়গা পরিদর্শন করলেন, সংসদ সদস্য, রাজশাহী বিভাগীয় কমিশনার এবং ডিআইজি
‘ভারত ছেড়ে কোথাও যাননি, শেখ হাসিনা দিল্লিতেই’
After 55 long years, why does Bangladesh continue to grapple with the significance of its Independence Day for the Razakars?
A National poet is an Ambassador of a Country - Dr Pamelia Riviere
ভিসা দেওয়া স্থগিত করেছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন
দু-এক দিনের মধ্যে বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান
