ঘুঘুডাঙা তাল পিঠা উৎসবের প্রথম দিন
প্রকাশিত: ০৭ অক্টোবর, ২০২৬, ০২:০৫ এএম
এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
নানা আয়োজনের মধ্য দিয়ে হাজীনগরের ঘুঘুডাঙ্গায় শুরু হয়েছে তালপিঠা উৎসব। উৎসব ঘিরে বসেছে গ্রামীণ মেলা। মেলায় এসেছেন বাংলাদেশি সাংবাদিক, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ । তিনি উৎসাহের সাথে আজ সারাদিন নিয়ামতপুরে ১৯৮৬ সালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির নিজ হাতে রোপণ করা তাল গাছগুলোর সৌন্দর্য ও ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন রচনা করেছেন।
প্রতি বছর ২৪ সেপ্টেম্বর এ উৎসব কয়েক বছর থেকে পালিত হয়ে আসছে। নিয়ামতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত মেলায় আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী,৪৬ নওগাঁ-১ আসনের এমপি,হাজীনগরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিপিএ,নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশেদুল হক , টেলিভিশন ব্যক্তিত্ব শাইখ সিরাজ, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ প্রমুখ।
মেলায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান।
সারাবাংলা রিলেটেড নিউজ
ধর্ম যার যার উৎসব তার-- "সামাজিক সম্প্রতি কমিটি আলোচনা সভা"
এশিয়ার সেরা ‘স্ট্রিট ফুডের’ তালিকায় বাংলাদেশের ফুচকা
মানব হৃদয়কে উৎফুল্ল করতে বগুড়ায় ঘরে ঘরে আকবরিয়ার পথচলা শুরু
ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে পালিত হলো শেখ রাসেল দিবস
আদমদীঘিতে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
এতিম মেয়ের যৌতুক বিহীন বিয়ের আয়োজন করলেন স্বেচ্ছাসেবকরা
সাফ ফুটসালে এবার শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ
একটুকরো ভূমির পরিচয় - জাকিয়া রহমান
