প্রায় শতাধিক নিশো ভক্ত কয়েদির পোশাকে মিছিল করে সিনেমা হলে আসেন ‘দাগি’ দেখতে। ছবি: সংগৃহীত প্রায় শতাধিক নিশো ভক্ত কয়েদির পোশাকে মিছিল করে সিনেমা হলে আসেন ‘দাগি’ দেখতে। ছবি: সংগৃহীত সিনেমা মুক্তির ১৯ দিন পেরিয়ে গেলেও সিনেমা হলে ‘দাগি’ নিয়ে দর্শক উন্মাদনা কমেনি। এবার সেই উন্মাদনায় পারদ চড়ালেন আফরান নিশোর ভক্তরা। প্রায় শতাধিক ভক্ত কয়েদির পোশাকে মিছিল করে হলে আসেন সিনেমা দেখতে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে একশোরও বেশি নিশো ভক্ত একসঙ্গে ‘দাগি’ সিনেমা দেখেন।
এর আগে সিনেমাটির ব্যানার হাতে র্যালি নিয়ে এসকেএস টাওয়ারে প্রবেশ করেন ভক্তরা। এ সময় তাদের পরনে ছিল কয়েদির বেশে ‘দাগি’ সিনেমার পোস্টারের টি-শার্ট। ভক্তদের এমন আয়োজনে উচ্ছ্বসিত ‘দাগি’ টিম। ভক্তদের উৎসাহ দিতে তাদের সঙ্গে সিনেমা হলে হাজির হন ‘দাগি’ টিম।
এই বিষয়ে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘নিশো ভক্তদের মাঝে ‘দাগি’ সিনেমা নিয়ে অন্যরকম উন্মাদনা বিরাজ করছে, যার কারণে তারা এমন একটা আয়োজন করেছেন। তাদেরকে উৎসাহ দিতে তাদের সঙ্গী হয়েছি।’ ‘দাগি’ সিনেমায় আফরান নিশো ছাড়া আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে।
নিউ ইয়র্কে 'দাগি'র জন্য দর্শক অধীর অপেক্ষায়
‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ০৫:২৯ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে করেন জন কূটনীতি উইংয়ের মহাপরিচালক সেহেলী সাবরীন
Senator Roger Marshall to extend support to strengthen further Dhaka-Washington ties
Bangladesh’s renowned fashion house ‘Signature Collection’ opens first outlet in USA
ছড়াটে ২০২৩ সংখ্যার মোড়ক উন্মোচিত হলো নিউইয়র্কে
বৈদেশিক ঋণ পরিশোধ ছয় মাসে ২ বিলিয়ন ডলার ছাড়ালো
তরুণ চিকিৎসক মুস্তাফা জামান আব্বাসীর দৌহিত্র আরমান সোবহানের অকাল প্রয়াণে শোকের ছায়া
বগুড়ায় গীতিচর্চা সঙ্গিতালয়ের রবীন্দ্র জন্মজয়ন্তী উদ্যাপন
“পরানে আগ্রাবাদ” বইটির মোড়ক উন্মোচন বই মেলায়
