এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী বাজারে ভূল্লী প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে সংগঠনের উপদেষ্টা বাহার ট্রেডিং এজেন্সি এর স্বত্তাধিকারী বাহার আলী সরকার এর আর্থিক সহযোগিতায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ভূল্লী প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি আসিফ কামাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মজিবর রহমান শেখ, সাংবাদিক মামুনুর রশিদ (মামুন), শুখানপুকুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক নূরনবী, সংগঠনের সাধারণ সম্পাদক সম্ভু বর্মন, সদস্য আবুল কালাম আজাদ, মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূল্লী প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন যে উদ্যোগ গ্রহণ করেছেন তা নজিরবিহীন। তারা সবসময় প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে যাচ্ছেন। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে প্রতিবন্ধীরা আর বোঝা হয়ে থাকবে না।
অনুষ্ঠানে কুমারপুর গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী ভবেশ চন্দ্র বলেন, আমরা সমাজের বোঝা, অনেক কষ্ট করে আমাকে সংসার চালাতে হয়। পূর্জায় বাজার নিয়ে খুব চিন্তায় ছিলাম। কিন্তু ভূল্লী প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ও বিশিষ্ট ব্যবসায়ী বাহার ভাই আমার টেনশন দূর করে দিয়েছে। আমি খুব খুশি। আমরা প্রতিবন্ধীরা চাই এভাবেই আমাদের পাশে সমাজের বিত্তবানরা এগিয়ে আসুক।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রায় ৪০টি সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধী পরিবারের মাঝে শারদীয় দূর্গা পূজার উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঠাকুরগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধীদের মাঝে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:২৬ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
Corrupt businessmen roaming scot-free: Mirza Abbas
ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম, বরিশাল ও পটুয়াখালীতে সর্বমোট চার হাজার অসহায় পরিবারের মধ্য ত্রান সামগ্রী বিতরন সমাপ্ত
চুয়াডাঙ্গায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
ফোবানার ব্যাপারে মিথ্যা বিজ্ঞপ্তির সতর্কীকরণ
লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া, মাকে স্বাগত জানালেন তারেক রহমান
বিতর্কিত তিন সংসদ নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার
বগুড়ায় সম্প্রীতি সাম্প্রদায়িক সমাবেশ অনুষ্ঠিত
কুমিল্লায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জামায়াতের সভাপতি নির্বাচিত
