দীর্ঘদিন ধরে দুপচাঁচিয়া উপজেলা এলাকার বিভিন্ন মেলায় মাটি তৈরি জিনিসপত্র তেমনভাবে চোখে না পড়লেও এবার দুর্গাপূজা মেলায় ফিরেছে বাহারি মাটির শিল্প। মাটির আকর্ষণীয় জিনিসপত্র কিনতে রীতিমতো ক্রেতাদের ভিড় জমছে দোকানে।
তালোড়া পৌরসভাধীন খাড়িয়া নিশিন্দারা মহল্লার মৃৎশিল্পী সুদেব পাল (৫২) জানায়, মহামারী করোনা ভাইরাসের বিস্তাররোধে প্রায় দু'বছর মেলা তেমনভাবে হয়নি। তাই মাটির জিনিসপত্র তৈরি করা ছিল বন্ধ। এসময় অনেকে পেশাও ছেড়েছে। এবার মেলা উপলক্ষে অনেক জিনিসপত্র তৈরি করা হয়েছে। তবে মাটি শিল্পের বেশ চাহিদাও লক্ষ্য করা যাচ্ছে।
পূজা মন্ডপ ঘিরে জমে ওঠা বিভিন্ন মেলায় গিয়ে দেখা গেছে, মেলার অনেক অংশজুড়ে রয়েছে মৃৎ শিল্পের দোকান। সকাল থেকে রাতব্যাপী দোকানগুলোতে চলছে কেনা-বেচা। মাটির তৈরি শিশুখেলনার মধ্য রয়েছে বিভিন্ন পশুপাখি, ফল, গৃহস্থালী জিনিসপত্র ও মাটির ব্যাংক কিনতে ক্রেতাদের আকর্ষণ বেশি। দামও রয়েছে নাগালের মধ্য।
উল্লেখ্য, দুপচাঁচিয়া উপজেলায় এবার ৪২টি মন্ডপে দুর্গাপূজা অনু্ষ্ঠিত হচ্ছে।
দুপচাঁচিয়ায় পূজা মেলায় ফিরেছে মাটির শিল্প।
প্রকাশিত: ০৩ অক্টোবর, ২০২৬, ০৬:১৮ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
টিএমএসএস ইন্সটিটিউট অব সায়েন্স এ্যান্ড আইসিটি’র নবীন বরণ!
জলবায়ু পরিবর্তনে সৃজনশীল বিশ্বনেতৃত্বের সম্মেলনে চিরকুটের সুমি
দিনাজপুরে ব্যতিক্রম পেশায় লক্ষাধিক নারী
চুয়াডাঙ্গার দর্শনাকে স্থলবন্দর ঘোষণা করার পর ২০ বছরেও শুরু হয়নি সড়কপথে আমদানি-রপ্তানি
জাপানের পররাষ্ট্রমন্ত্রী হায়াশির সাথে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন-এর দ্বিপাক্ষিক বৈঠক
পদ্মার স্রোতে ‘ভেসে যাওয়ার’ ১৪ দিন পর ১৫ মহিষের ‘বাড়ি ফেরা’
এসো রক্ত দান করি, একটি জীবন বাঁচায়
আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত
