এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
‘নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা শহরের বিভিন্ন রাস্তায় র্যালী প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) সুমন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, পঃ পঃকর্মকর্তা ডাঃ শফিউল করিম, ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক আবু, শামিম উল ইসলাম, গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, সাংবাদিক মিহির কুমার সরকার প্রমূখ। শেষে উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধনে নির্ভুল তথ্য ভিত্তিক কাজ করায় কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান শামিম উল ইসলাম, ছাতিয়ানগ্রাম ইউপি সচিব কুদরত এলাহী সহ ৬ ইউনিয়নের ছয় জন গ্রাম পুলিশকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আদমদীঘিতে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬, ০৪:৩৮ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
আদমদীঘিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
টাকা ও ধন-সম্পদ লুট করতেই চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বৃদ্ধ দম্পতিকে হত্যা
সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে ভিসা প্রত্যাখ্যান হতে পারে: মার্কিন দূতাবাস
আদমদীঘিতে অল্পের জন্য রক্ষা পেল ট্রেন
এন্টিকরাপশন চ্যাম্পিয়ন রোজিনা ইসলাম-কে সংবর্ধিত করেছে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব
বাঁধার মুখে স্থানান্তরিত হলো সোনালী ব্যাংকের গোকুলখালী শাখা, ভালাইপুরে ব্যাংকিং কার্যক্রম শুরু
অবশেষে চালু হচ্ছে মধ্যপাড়া পাথরখনি
জাতীয় সংসদ নির্বাচন এলেই এলাকায় বসন্তের কোকিলের আগমন ঘটে -সাহাদারা মান্নান এমপি
