এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
২৬ অক্টোবর, ২০২২
বগুড়ার আদমদীঘির সান্তাহার বনমালী পরমেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মুক্তা রাণী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণীশিক্ষক নির্বাচিত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলা সভাকক্ষে মুক্তা রাণীর হাতে শ্রেষ্ঠত্বের ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিক আজিজ ও জেলা পরিষদের সদস্য মঞ্জু আরা বেগম প্রমূখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলকক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষক মুক্তা রাণী উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণীশিক্ষক নির্বাচিত হয়েছেন।
সান্তাহার বনমালী পরমেশ্বর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুক্তা রাণী বলেন, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া আনন্দের বিষয়। নিজের উপর অর্পিত দায়িত্ব মনোযোগ দিয়ে সবসময় পালনের চেষ্টা করেছি। এই স্বীকৃতির ফলে দায়িত্ববোধ আরো বেড়ে গিয়েছে।
আদমদীঘিতে মুক্তা রাণী শ্রেষ্ঠ শ্রেণীশিক্ষক নির্বাচিত
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:২৯ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
আদমদীঘিতে দামো বন্ধন লীলা পাঠ- কীর্তন অনুষ্ঠিত
নিউইয়র্কস্থ জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
অল্পদিনের মধ্যে বাংলাবান্ধা দিয়ে মানুষের যাতায়াত শুরু হবে- স্বরাষ্ট্রমন্ত্রী
গোবিন্দগঞ্জে জাতীয় সাঁওতাল মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত
বাসায় গুলি, চ্যান্সরিতে হামলা, খার্তুম ছাড়তে বাধ্য হলেন বাংলাদেশ দূত
Bangladesh Permanent Representative Highlights Social Business as a Tool for Mobilizing Private Investment for Sustainable Development
বাংলাদেশে সামরিক স্থাপনা প্রতিষ্ঠার কথা ভাবছে চীন, জানাল যুক্তরাষ্ট্র
চীন সফরের আগে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের আমন্ত্রণে দূতাবাসে বিএনপি নেতারা
