এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
সিরাজগঞ্জের শাহজাদপুরে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব পদে সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ কে পদোন্নতি করায় শাহজাদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল (২৭ নভেম্বর) রবিবার দুপুরে শাহজাদপুর উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ,শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন,শাহজাদপুর সহকারি কমিশনার (ভূমি)লিয়াকত সালমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত,শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলার ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান বৃন্দ,স্থানীয় কলেজের শিক্ষক মন্ডলী, মুক্তিযোদ্ধা,উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা গন ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
শাহজাদপুরে জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনা প্রদান
প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৬, ১১:৩০ পিএম
সারাবাংলা রিলেটেড নিউজ
আদমদিঘীতে আনসার ভি ডি পির সমাবেশ
জিয়ার আমলেই দেশ ছিল কারাগার -তথ্যমন্ত্রী
উন্নয়নের ধারা অব্যাহত থাকলে জনগণের জীবনমানের আরো উন্নতি হবে : পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
বগুড়ায় গীতিচর্চা সঙ্গিতালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রেমের টানে মহেশখালীতে এসে বিয়ের পিঁড়িতে থাই তরুণী
বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কামাল উদ্দিন সবুজ
চীনের কাছ থেকে মিললো ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি
নির্দিষ্ট কোনো সরকার নয়, আমাদের সহযোগিতা বাংলাদেশের জনগণের জন্য: চীনা রাষ্ট্রদূত
