এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে
নবাগত রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সাথে রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রব্বানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি নবাগত রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ফিরুজুল ইসলাম, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু. (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর সিটি প্রেসক্লাবে সভাপতি স্বপন চৌধুরী, সাধারন সম্পাদক হুমায়ন কবির মানিক , রিপোটার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, বাংলাদেশে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন রংপুর রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, , সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন ।
জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, আমি রংপুরে যোগদানের পর শুনেছি এই জেলার গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসক আসিব আহসানের অত্যন্ত চমৎকার সম্পর্ক। আশা করব জেলা প্রশাসনের সাথে সংবাদকর্মীদেএই সম্পর্ক বজায় থাকবে।
রংপুরে নবাগত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সাথে সাংবাদিকদের মতবিনিময়
প্রকাশিত: ০৯ মে, ২০২৬, ০২:৩৯ এএম
সারাবাংলা রিলেটেড নিউজ
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত
ভারতের রেডিও অ্যাক্টিভিস্ট প্রদীপ কুণ্ডকে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'র সম্মাননা
অনাবাদি শ্বেতাঙ্গি কাঁশবন -- জাকিয়া রহমান
আবিদ রহমানের কিছু কবিতা
কিশোরগঞ্জের হাওরে বেতার শ্রোতাদের মিলনমেলা
বগুড়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা
ড. এম এ ওয়াজেদ মিয়া ১১তম আন্তর্জাতিক স্বর্ণপদক পুরস্কার পেলেন এ. এইচ. এম. সফিকুজ্জামান
চট্টগ্রাম একাডেমির সাহিত্য সম্মাননা অনুষ্ঠানে কবি কামাল চৌধুরী
